ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবকদল নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৪:১৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ৪০ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ রবিউল ইসলামসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বেচ্ছাসেবকদল নেতা রবিউল ইসলাম তার নিজ বাড়ির সামনে অবস্থানকালে ১০-১৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ হামলা চালায়। তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে রবিউল ইসলামসহ তার পরিবারের সদস্য ও আশপাশের নারী-পুরুষ গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা এলাকা ত্যাগ করে।

আহতদের মধ্যে রয়েছেন- রবিউল ইসলাম (৩৬), তার বাবা হাফেজ প্রামাণিক (৭০), সোহেল রানা (৪৫), তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি খাতুন (২৪), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০), তৌহিদুল ইসলাম (৩০) ও মেরিনা খাতুন (২৫)।

এ ব্যাপারে দৌলতপুর থানার (ওসি) আরিফুর রহমান জানান, গুলির ঘটনায় ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে রবিউল ইসলামের অবস্থা গুরুতর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ হামলার কারণ এখনো জানা যায়নি তবে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবকদল নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ

আপডেট সময় ০৪:১৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬