ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের পুলিশ সুপার ডিসি মাসুদ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।

বগুড়া জেলার সন্তান মাসুদ আলম রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন। বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলম পুলিশের পেশাদারত্ব ও মাঠপর্যায়ের দক্ষতার জন্য পরিচিত।

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তার কর্মদক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে জন্য তিনি পুলিশ মহলে সুনাম অর্জন করেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় যেমন যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি কেন্দ্রিক বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংঘটিত আন্দোলন নিয়ন্ত্রণে তিনি প্রশংসিত হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের পুলিশ সুপার ডিসি মাসুদ

আপডেট সময় ০৭:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬