ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-ওমান আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে: আরাগচি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ওমান ও ইরানের মধ্যে চলমান আলোচনা এখন ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। খবর আলজাজিরার।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মন্ত্রিসভার কাছে উপস্থাপিত এক প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন যে, তেহরান ও মাসকাটের মধ্যকার আলোচনা ‘চূড়ান্ত হওয়ার পথে’ রয়েছে।

এখানে হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে বিস্তার আলোচনা হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বৈশ্বিক তেল ও গ্যাস বাণিজ্যের একটি বড় অংশ পরিবাহিত হয়। ফলে এর ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে যেকোনো সমঝোতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরান-ওমান আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে: আরাগচি

আপডেট সময় ০৩:৩২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬