ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী শিক্ষার্থীদের একাংশের উদ্যোগে যবিপ্রবির প্রতিষ্ঠাকালীন ভিত্তিপ্রস্তর স্থাপন দিবস উদযাপিত

যবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ১১:১২:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভিত্তিপ্রস্তর স্থাপন উদযাপন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষার্থীদের একাংশ।

আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন সংলগ্ন ভিত্তিপ্রস্তরে এই আয়োজন করে জাতীয়তাবাদী শিক্ষার্থীদের একাংশ।

এ দিন ২০০৬ সালের ৫ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। দিনটিকে উদযাপন করতে কেক কাটা, দোয়া ও মোনাজাতের আয়োজন করেন যবিপ্রবির জাতীয়তাবাদী শিক্ষার্থীরা। এছাড়াও এই সময় তারা ভিত্তি প্রস্তর ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।

পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জি এম মাহমুদ রনি বলেন, আজকের এই দিনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যবিপ্রবির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। আমরা আজকের এই দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার লক্ষ্যে উদযাপন করার জন্য সমবেত হয়েছি।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ সজীব হোসাইন বলেন, যেসকল স্বৈরাচারের দোসর এই ভিত্তিপ্রস্তর ভাঙচুর করেছিল সেই সকল স্বৈরাচারীদের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রকি বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও দক্ষিণবঙ্গের জনপ্রিয় নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সহায়তায় আজকের দিনে ২০০৬ সালে এই ক্যাম্পাস প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু বিগত স্বৈরাচার এই ইতিহাস মুছে ফেলে নতুন একটি দিনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের ব্যবস্থা করে। আমাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঠিক ইতিহাস তুলে ধরে বিশ্ববিদ্যালয় দিবসের দিনটিকে পুনর্বিবেচনা করার জন্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয়তাবাদী শিক্ষার্থীদের একাংশের উদ্যোগে যবিপ্রবির প্রতিষ্ঠাকালীন ভিত্তিপ্রস্তর স্থাপন দিবস উদযাপিত

আপডেট সময় ১১:১২:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬