ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / ৪৩৫ বার পড়া হয়েছে

পাকিস্তানের সংঘাতপূর্ণ অঞ্চল বেলুচিস্তানের নুশকি-দালবান্দিন মহাসড়কে রোববার (১৬ মার্চ) একটি যাত্রীবাহী বাসের কাছে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। তবে কর্তৃপক্ষ এখনো বিস্ফোরণের ধরণ ও এর কারণ সম্পর্কে নিশ্চিত করেনি।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পরপরই আহতদের তাৎক্ষণিকভাবে নুশকি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল প্রশাসনের মতে, পরিস্থিতি সামাল দিতে মীর গুল খান নাসির টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং এর তদন্ত চলছে।

এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি নিরীহ মানুষকে লক্ষ্য করে হামলা চালানোর নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং এটিকে চরম বর্বরতা বলে অভিহিত করেছেন।

এ ঘটনার কয়েকদিন আগেই বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকায় একটি বড় সন্ত্রাসী হামলা চালানো হয়। গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৫ রিপোর্ট অনুসারে, ২০২৪ সালে পাকিস্তানে হওয়া সন্ত্রাসী হামলা ও প্রাণহানির ৯৬ শতাংশের বেশি কেবল বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই ঘটেছে।

গত মঙ্গলবার বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) সশস্ত্র সদস্যরা একটি রেললাইন উড়িয়ে দিয়ে ৪৪০ জন যাত্রী বহনকারী জাফর এক্সপ্রেসকে আক্রমণ করে এবং যাত্রীদের বন্দী করে। নিরাপত্তা বাহিনী দীর্ঘ অভিযানের পর ৩৩ হামলাকারীকে হত্যা করে এবং বন্দীদের মুক্ত করে।

সূত্র : জিও নিউজ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫