রাতের আঁধারে ত্রাণ মন্ত্রীকে আ.লীগের দুই নেতার ফুলেল শুভেচ্ছা
- আপডেট সময় ০৭:৪৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৩ বার পড়া হয়েছে
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার দুপুরে নির্বাচনি এলাকা লালমনিরহাট সদর উপজেলায় আসেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তাকে রাতের আঁধারে সার্কিট হাউসে এসে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দুই নেতা।
তিনদিনের সফরে এসে মন্ত্রী দলীয় নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষজনের সঙ্গে কুশল বিনিময় করেন। তবে রাতের আঁধারে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যামে আলোচনার জন্ম দিয়েছেন জেলা আওয়ামী লীগের এই দুই নেতা।
শনিবার রাত সাড়ে ৯টায় সার্কিট হাউসে এসে একসঙ্গে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষনামুলক সম্পাদক সাবেক অধ্যক্ষ সারোয়ার আলম। মহুর্তে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো আওয়ামী লীগের ওই দুই নেতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়। পক্ষে বিপক্ষে নানা সমালোচনার ঝড় উঠে। এ ব্যাপরে ফুলেল জানানো ওই দুই নেতার মন্তব্য পাওয়া না গেলেও জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, সময়ের সঙ্গে সঙ্গে খোলস পাল্টিয়েছে এই দুই নেতা। তারা নিজ স্বার্থে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মিশে গেছেন। এই দুজন ছাড়াও আরো অনেকেই বিগত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারে অংশ নিয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে অপর একটি সূত্র বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে লক্ষ্য করে সারা দেশে সক্রিয় হয়ে উঠেছেন সুবিধাবাদিরাও। বিশেষ করে যারা গত ১৭ বছর ফ্যাসিস্টের ছত্রছায়ায় ছিলেন, ছিলেন না কোনো আন্দোলন-সংগ্রামে, তারাও ভোল্ট পাল্টে মাঠে নেমেছেন। এতে কোণঠাসা হয়ে পড়ছেন বিএনপির প্রকৃত ত্যাগীরা। আবার এ নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন কেউ কেউ। সবমিলিয়ে স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণার আগেই এ নিয়ে তৃণমূলের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে।
তবে এ ব্যাপারে বিএনপির একাধিক নেতাকর্মী জানান, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এখন সবার মন্ত্রী। তাকে ফুলেল শুভেচ্ছা যে কেউ জানাতে পারেন। এতে দোষের কিছু নেই, আর আইনের চোখে তারা যদি অপরাধী হয়ে থাকেন তা দেখার দায়িত্ব প্রশাসনের।



















