তোপের মুখে পড়ার ভয়ে কমেন্ট বন্ধ করলো প্রথম আলো
- আপডেট সময় ০৫:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৩৯ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘অফিস পোড়ানো’ প্রসঙ্গে ফটোকার্ড প্রকাশের পর কমেন্ট সেকশন বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছে প্রথম আলো। বিষয়টি নিয়ে ফেসবুকে নানা আলোচনা-সমালোচনা চলছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। সেখানে লেখা ছিল— “সত্য পোড়ানো যায় না।”
ফটোকার্ডটি প্রকাশের পর দেখা যায়, পোস্টটির কমেন্ট অপশন বন্ধ রাখা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। তবে অন্যান্য গণমাধ্যম ঘেটে কোথাও এমন কমেন্ট বন্ধ রাখতে দেখা যায়নি। এমনকি প্রথম আলো পত্রিকাটির ফেসবুক পেজেও অন্যান্য পোস্টে কমেন্ট বন্ধ রাখতে দেখা যায়নি।
তাসফিকুর রব নামে এক ফেসবুক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “এটি সম্ভবত প্রথমবার দেখলাম যে, পত্রিকার পেজ কমেন্ট সেকশন বন্ধ রেখেছে।”
কমেন্টে হাসিবুল ইসলাম নামে আরেক ব্যবহারকারী লেখেন, “কমেন্ট লিমিট করে দিয়েছে মানে ওরাও জানে ওদের অবস্থান।”
রনি খান নামে একজন মন্তব্য করেন, “বট আক্রমণ থেকে বাঁচতে চলিতেছে সার্কাস।”
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর রাত পৌনে ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথমে প্রথম আলো–এর কার্যালয়ে এবং পরে দ্য ডেইলি স্টার–এর অফিসে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। হামলার ঘটনায় পুড়ে যাওয়া প্রথম আলোর অফিসটি মূল নিউজরুম ছিল না বলে জানা গেছে।























