ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের তুমুল সংঘর্ষে আহত ৩

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২০:১২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান। এর আগে, মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ওয়ার্ডটির শান্তিনগর ক্যানেল পাড় বালুর মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি দলের সভাপতি মো. তাইজুল ইসলাম, অপর গ্রুপের মো. জামান (৪৫) ও মো. সাইফুল ইসলাম (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মো. শামসুদ্দীন শেখ ও তাঁতিদল নেতা তাইজুল ইসলামের সমর্থকদের মধ্যে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় শামসুদ্দীন শেখের সমর্থকরা তাইজুল ইসলামকে চায়ের কেটলি দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এছাড়া অন্য দুজনের শরীরে গরম পানি পড়ে আহত হন।

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের তুমুল সংঘর্ষে আহত ৩

আপডেট সময় ০৬:২০:১২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬