ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবি’তে সিনিয়রের সাথে বেয়াদবির জেরে সংঘর্ষ; আহত প্রায় ১৫

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:২৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / ৭৮ বার পড়া হয়েছে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সিনিয়রের সাথে বেয়াদবির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ নূর হোসেন হলে এ ঘটনা ঘটে। সংঘর্ষে প্রায় ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ।

জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেট সংলগ্ন রাস্তায় সিনিয়রের সাথে বেয়াদবির জেরে শহীদ ‍নুর হোসেন হলের ২৪ এবং ২৫ ব্যাচের দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে দুই শিক্ষার্থীর সাথে আরও শিক্ষার্থী জড়িয়ে পড়লে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়।

এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল সুপার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ঘটনাস্থলে পৌছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিছুক্ষণ পর শিক্ষকদের উপস্থিতিতেই শিক্ষার্থীরা পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইট পাটকেল ছুড়তে থাকে। এসময় হামলাকারী শিক্ষার্থীদের মাথায় হেলমেট, হাতে লাঠি দেখা যায়। প্রায় ঘন্টাখানেক সংঘর্ষের পর নুর হোসেন এক্সটেনশন হলের শিক্ষার্থীরা নিজ হলে ঢুকে পড়ে এবং হলগেটে তালা ঝুলিয়ে দেয়। শিক্ষার্থীদের অন্য পক্ষ এসময় হলের টিভিরুমে জানালার গ্লাস এবং নামফলক ভাংচুর করে। এসময় প্রশাসনের দায়িত্বরত শিক্ষকরা হলের সামনে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। শুক্রবার রাত প্রায় ৪ টার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওআন বলেন, “পুরোটা সময় আমরা ঘটনাস্থলে ছিলাম এবং শেষরাতের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। দুই পক্ষকে নিয়েই উপাচার্য স্যারের সাথে আজকে মিটিং হবে। সেখানে সিদ্ধান্ত হবে এ ঘটনায় পরবর্তীতে কি ব্যবস্থা নেয়া হবে”।

সংবাদ ২৪৭/ এজে

নিউজটি শেয়ার করুন

হাবিপ্রবি’তে সিনিয়রের সাথে বেয়াদবির জেরে সংঘর্ষ; আহত প্রায় ১৫

আপডেট সময় ০৬:২৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬