শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ০৮:৪৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৪৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতিতে স্বপরিবারে শিশুতোষ নাটক কবি চিতাবাঘ দেখতে গেছেন।
শনিবার (১১ এপ্রিল) রাত ৮ টার দিকে তিনি বেইলি রোডের মহিলা সমিতিতে প্রবেশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে ৩ এপ্রিল মেয়ে জাইমা রহমানকে নিয়ে রাজধানী ধানমন্ডির সীমান্ত সম্ভারে সিনেমা দেখতে যান তারেক রহমান।
বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, সীমান্ত সম্ভার সিনেমা হলে কন্যা জাইমা রহমানসহ তারেক রহমান ‘প্রোজেক্ট হেল মেরি’ ছবি দেখেন।
ট্যাগস :





















