ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিএনপি নেতার বিরুদ্ধে

বিএনপি নেতার নারী কেলেঙ্কারি ও নির্যাতনের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৪:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / ৩৭ বার পড়া হয়েছে

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। অভিযুক্ত রিয়াছুল আমিন জামাল সিকদার ঝালকাঠি গাবারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন অভিযুক্তের স্ত্রী মিসাত জাহান।

লিখিত বক্তব্যে মিসাত জাহান জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিনি ধর্ম পরিবর্তন করে জামাল সিকদারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তার ওপর যৌতুকের জন্য চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, বিভিন্ন সময় পরিবারের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা এবং চার ভরি স্বর্ণ এনে স্বামীর হাতে দিতে বাধ্য হন। এছাড়া বিয়ে সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র বর্তমানে স্বামীর কাছেই রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মিসাত জাহান আরও বলেন, ২০১৩ সালের ৮ নভেম্বর তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। স্বামীর বাড়িতে বসবাসের সময় পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়, বিশেষ করে স্বামীর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

তার অভিযোগ, এসব বিষয়কে কেন্দ্র করে তাকে নিয়মিত নির্যাতনের শিকার হতে হয়েছে এবং একাধিকবার গুরুতর আহত হয়ে চিকিৎসা নিতে হয়েছে। সাম্প্রতিক সময়ে নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় নিজের ও সন্তানের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি আত্মগোপনে রয়েছেন বলেও জানান।

তবে অভিযুক্ত জামাল সিকদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি কোনো ধরনের নির্যাতনের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে মিসাত জাহান তার ও তার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা, সন্তানের শিক্ষার সুযোগ বজায় রাখা এবং স্বামীর বাড়িতে নিরাপদ পরিবেশে বসবাসের নিশ্চয়তা দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতার বিরুদ্ধে

বিএনপি নেতার নারী কেলেঙ্কারি ও নির্যাতনের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী

আপডেট সময় ০৪:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬