ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আধিপত্যবিস্তার নিয়ে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষে ৮ জন আহত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

গাজীপুরে ঝুট ব্যবসায় আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ফরহাদ হোসেনসহ আহত হয়েছেন অন্তত আটজন।

মঙ্গলবার (২১ এপ্রিল) কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যোগিরচালা এলাকার হুকলোন গার্মেন্টস ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

আহত গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফরহাদকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘষের্র সময় দেশীয় অস্ত্রের প্রদর্শন ও ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দু’গ্রুপের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সমঝোতার ভিত্তিতে ফ্যাক্টরিটির ঝুট ব্যবসা পরিচালনা করে আসছিলেন ফরহাদ ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হারুন। তবে সম্প্রতি হারুন এককভাবে ব্যবসার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেন। এরই অংশ হিসেবে তিনি মঙ্গলবার দুপুরে শতাধিক লোকবল নিয়ে ফ্যাক্টরি থেকে ঝুট মালামাল সরাতে যান। খবর পেয়ে ফরহাদ তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংঘর্ষের সূত্রপাত হয়। দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে একে ওপরের উপর হামলা চালায়। সংঘর্ষে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় ও একটি গাড়ি ভাঙচুর করা হয়।

এ ঘটনায় মোহাম্মদ ফরহাদ হোসেন গুরুতর আহত হন। এছাড়াও উভয়পক্ষের অন্তত আরো আটজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ফরহাদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে ও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মৌচাক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম হোসেন বলেন, ‘সমঝোতার ভিত্তিতে পরিচালিত ব্যবসা জোরপূর্বক দখলের চেষ্টা থেকেই এ সহিংসতার সূত্রপাত। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, ঝুট ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জড়িতরা পালিয়ে যায়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শামীম আক্তার জানান, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ দিকে প্রকাশ্যে বিভিন্ন দেশীয় অস্ত্রের মোহড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে জানায়, প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে এ ধরনের সংঘর্ষ এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। যা আইনশৃঙ্খলার পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ।

তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা কামনা করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আধিপত্যবিস্তার নিয়ে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষে ৮ জন আহত

আপডেট সময় ০২:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬