বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
- আপডেট সময় ০৭:৩৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর একটার দিকে বনানী এলাকায় ঢাকা -বগুড়া মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে দুইটি হাতুড়ি ও দুইটি দা উদ্ধার করেছে পুলিশ।
নিহত রকি (৩২) গণ্ডগ্রামের উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে৷ রকি এলাকায় ইট বালুর ব্যবসা করতো। তবে রকির নামে অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঈদের আগে জেল থেকে জামিনে মুক্ত হয়েছে।
জানা গেছে, দুপুর সোয়া একটার দিকে গাক চক্ষু হাসপাতালের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন রকি। কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়৷ পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয়রা জানান, রকি এলাজায় হুমকি দিয়ে টাকা আদায় করত। এছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
নিহত রকির পরিবারের অভিযোগ, রকিকে ঘটনাস্থলে ডেকে আনা হয়েছিল। কৈগাড়ি ফাড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানান, রকি অস্ত্র মাদক, ছিনতাই, ছুরিকাঘাত সহ একাধিক মামলার আসামি।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে রকিকে নিহত অবস্থায় পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ হত্যাকাণ্ডের পিছনে পূর্ব শত্রুতা থাকতে পারে৷



















