ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে নারীকে পিটিয়ে জখম করল বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ৩৫ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলা উপজেলায় বিএনপি নেতার বিরুদ্ধে এক নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইলতলা ইউনিয়নের উলুবিনিয়া গ্রামে মঙ্গলবার বিকেলে সালমা বেগম (৪০) বসতঘরের পাশ দিয়ে গবাদিপশু প্রবেশ ঠেকাতে বেড়া দিচ্ছিলেন। এ সময় ওই বিষয়কে কেন্দ্র করে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল শেখ ও তার কয়েকজন অনুসারী তাকে মারধর করেন।

একজন স্থানীয় বাসিন্দা মো. মাসুম বিল্লাহ বলেন, সামান্য বিষয় নিয়ে এভাবে একজন নারীকে মারধর করা খুবই দুঃখজনক। আমরা এর সঠিক বিচার চাই। আরেকজন মো. ফারুক গাজি বলেন, এ ধরনের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

আহত সালমা বেগম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, আমাকে খুব মারধর করা হয়েছে, আমার অবস্থা খুবই খারাপ। আমার ঘরবাড়ি ভেঙে ফেলেছে, আসবাবপত্র সব নষ্ট করে দিয়েছে। আমার ছোট শিশুটাকেও ছাড়েনি, তাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

তিনি আরো অভিযোগ করেন, পূর্বের বিরোধের জের ধরে তাকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে এবং তাকে এলাকা ছাড়া করার চেষ্টা চলছে। তবে অভিযুক্ত বিএনপি নেতা মো. রফিকুল শেখ অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাগেরহাটে নারীকে পিটিয়ে জখম করল বিএনপি নেতা

আপডেট সময় ০৯:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬