ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সন্তানের জননীকে নিয়ে পালালেন ইউপি সদস্য

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৪:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের জেরে দুই সন্তানের জননীকে নিয়ে পালিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান। তিনি নিজেও ৩ সন্তানের জনক, একই এলাকার এক সিএনজি চালকের স্ত্রী হাসনা আক্তার রুমিকে (২৮) নিয়ে পালিয়ে যান। পরে তারা নোটারির মাধ্যমে বিয়ে করে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায় একটি ভাড়া বাসায় সংসার শুরু করেছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী স্বামী মো. ওসমান গনি (৩৮) জানান, ২০১২ সালে সামাজিক ও ধর্মীয় রীতিতে তিনি হাসনা আক্তার রুমিকে বিয়ে করেন। দীর্ঘ ১৪ বছরের সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তিনি অভিযোগ করেন, জীবিকার তাগিদে দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকার সুযোগে ইউপি সদস্য মিজানুর রহমান তার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন।

ওসমান গনির দাবি, গত ২৮ এপ্রিল সকালে তার স্ত্রী ছোট মেয়েকে সঙ্গে নিয়ে মিজানুর রহমানের সঙ্গে পালিয়ে যান। এ সময় বাড়ি থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা এবং সাড়ে তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যান বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ইউপি সদস্য মিজানুর রহমানের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব বলেন, কেউ দ্বিতীয় বিয়ে করলে আইন অনুযায়ী প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার বিধান রয়েছে। এ ক্ষেত্রে তা অনুসরণ করা হয়েছে কিনা জানা নেই।

ঘটনাটি ঘিরে পুরো এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুই সন্তানের জননীকে নিয়ে পালালেন ইউপি সদস্য

আপডেট সময় ০৪:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬