মাজারবস্তিতে রাতভর অভিযানে ৩৯ জন গ্রেপ্তার: মিলল মাদক আস্তানা ও গোপন সুড়ঙ্গ
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৮:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১২৩ বার পড়া হয়েছে
গাজীপুরে টঙ্গীর হাজীর মাজারবস্তিতে পুলিশের অভিযানে বিলাসবহুল এসি রুম ও গোপন সুড়ঙ্গ পথের পেয়েছে পুলিশ। এ সময় মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়।
রোববার রাতভর এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে সোমবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।
ট্যাগস :






















