ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাদ নাকি অসচেতনতা? হাবিপ্রবিতে কাঁচা ফল পাড়ার হিড়িক

হাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ০২:৩০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ৩৯ বার পড়া হয়েছে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌসুম শুরুর আগেই অপরিপক্ব আম ও লিচু পাড়ার প্রবণতা বেড়েই চলেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, একাডেমিক ভবনের আশপাশ ও রাস্তার ধারের গাছগুলো থেকে কচি ফল পেড়ে নিচ্ছেন একদল শিক্ষার্থী। এতে একদিকে যেমন গাছের ক্ষতি হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের লিচু বাগান ও বিভিন্ন স্থানের গাছগুলোতে বর্তমানে ছোট ছোট লিচু ও আমের গুটি দেখা গেলেও পরিপক্ব হতে এখনও কিছুদিন সময় বাকি। তবে তার আগেই অনেক শিক্ষার্থী ঢিল ছুড়ে কিংবা লাঠি দিয়ে খুঁচিয়ে ফল পেড়ে নিচ্ছেন।

প্রতিবছরের মতো এবারও ক্যাম্পাসে লিচুর ভালো ফলন দেখা গেছে। গরমের প্রভাবে কিছু অপরিপক্ব লিচু লালচে রং ধারণ করায় অনেকেই সেগুলো পাকা ভেবে সংগ্রহ করছেন।
কেউ কেউ কাঁচা আম লবণ দিয়ে মাখিয়ে খাচ্ছেন, আবার অনেকে আধপাকা লিচুর স্বাদ নিতে গাছের নিচে ভিড় করছেন।

তবে বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত অপরিপক্ব ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এতে পেটের সমস্যা, বদহজমসহ নানা শারীরিক জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।

এদিকে আবাসিক হল এলাকার গাছগুলো থেকেও ফল পাড়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে রাত বা ভোরে হলের ভেতরের গাছ থেকে আম-লিচু পেড়ে নেওয়ার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

অনেকের দাবি, হলের বারান্দা কিংবা জানালার পাশ থেকেও মাঝেমধ্যে ফল পাড়ার শব্দ শোনা যায়।
শিক্ষার্থীদের একাংশ মনে করছেন, অপরিপক্ব ফল পাড়ার এই প্রবণতা ক্যাম্পাসের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করছে। তারা এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্বাদ নাকি অসচেতনতা? হাবিপ্রবিতে কাঁচা ফল পাড়ার হিড়িক

আপডেট সময় ০২:৩০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬