ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৮:২৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে উত্তেজনা দেখা গেছে। অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২১ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত বাকলিয়া থানার চাকতাই নূর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে এলাকার একটি ডেকোরেশন গোডাউনে চার বছরের শিশুটিকে ডেকে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

এরপরই বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তারা অভিযুক্তকে রাখা ভবন ঘেরাও করেন এবং ভেতরে ঢোকার চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জানা গেছে, ভুক্তভোগী শিশুর নাম ফারিয়া। স্থানীয়রা জানান, সে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা পিকআপচালক এবং মা চাকরি করেন বলেও জানিয়েছেন তারা।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায়। অনেকেই অভিযোগ করেন, ধর্ষণের ঘটনায় সঠিক বিচার না হওয়ায় মানুষের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা কমে গেছে।

পুলিশ জানায়, অভিযুক্তকে নিরাপদে থানায় নেওয়ার চেষ্টা চলছে। একই সঙ্গে উত্তেজিত জনতাকে শান্ত করারও চেষ্টা করছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এবার চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক অবরুদ্ধ

আপডেট সময় ০৮:২৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬