ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ৩৬ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন তারা।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান ও পদযাত্রা কর্মসূচি পালনকালে এ দাবি জানান তারা। এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে অংশ নেন ২৫-৩০ নেতাকর্মী।

পদবঞ্চিত নেতাদের দাবি, কমিটিতে ত্যাগ ও অবদানের মূল্যায়ন না করে ‘মাইম্যান’দের প্রাধান্য দেওয়া হয়েছে, যা সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। এ অবস্থায় অবিলম্বে পদবঞ্চিত যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও সাংগঠনিক পদায়ন চান তারা।

পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া রফিকুল ইসলাম বলেছেন, যুবদলই আগামী দিনের বিএনপির মূলধারার নেতৃত্ব দেবে। ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হলে বিএনপি আরও শক্তিশালী ও গতিশীল হবে।

একই বিষয়ে ছাত্রদলের সাবেক সহসভাপতি হুমায়ুন কবির বলছিলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে আমরা রাজপথে সক্রিয় ছিলাম। অন্যদের তুলনায় আমাদের ত্যাগ কোনো অংশে কম নয়। কিন্তু কমিটিতে আমাদের স্থান না দিয়ে অবিচার করা হয়েছে। আমরা হাইকমান্ডের কাছে সুবিচার চাই।

আন্দোলনরত নেতারা জানিয়েছেন, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সাংগঠনিক পদায়নের দাবিতে আগামী দু-এক দিনের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এর আগে গত বৃহস্পতিবার যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেয় বিএনপি। এর আগে ২০২৪ সালের ৯ জুলাই আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান

আপডেট সময় ০৯:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬