ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‎মাস্টার্স শেষে হল ছাড়লেন জাকসুর জিএস, আরও সময় চান ভিপি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছেড়েছেন। তবে সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু হল ছাড়ার জন্য প্রশাসনের কাছে কিছু সময় চেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী দুজনেরই ছাত্রত্বের মেয়াদ শেষ হয়েছে।

‎সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ তথ্য জানান। সভায় বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, ট্রেজারার অধ্যাপক আব্দুর রব, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট, রেজিস্ট্রার, জাকসু ও হল সংসদের প্রতিনিধিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

‎সভায় জিএস মাজহারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পরীক্ষার সাত দিনের মধ্যে আমি হল ছেড়েছি। আমার কক্ষও নতুন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। মাস্টার্স পরীক্ষা সম্পন্ন করার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হলের সিটটি ছেড়ে দিচ্ছি। শিক্ষাজীবন শেষ হওয়ার নিকটতম সময়ের মধ্যেই সবার উচিত যথাসময়ে হল ছাড়ার প্রস্তুতি নিয়ে রাখা। দায়িত্বশীল আচরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে নবীনদের জন্য স্বস্তির একটি জায়গা, পাবে গণরুম, গেস্টরুম কালচার মুক্ত অ্যাকাডেমিক সুষ্ঠু পরিবেশ।

‎অন্যদিকে ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, আমি দেশের বাইরে ছিলাম। কিছু প্রস্তুতির বিষয় রয়েছে। প্রয়োজনীয় গোছগাছ সম্পন্ন করে বাসার ব্যবস্থা করে দ্রুত সময়ের মধ্যেই হল ছেড়ে দেব।

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জাকসুর জিএস হল ছেড়ে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা আশা করি, আগামী সাত দিনের মধ্যেই ভিপিও একই নজির অনুসরণ করবেন।

উপ-উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম বলেন, মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আবাসিক হল ত্যাগ করতেই হবে। রাজনৈতিক পরিচয় কোনো ছাড়ের সুযোগ সৃষ্টি করে না। ভিপির বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

‎উল্লেখ্য, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং জিএস মাজহারুল ইসলাম ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। জাকসু নির্বাচনকে সামনে রেখে তারা এক বছর অ্যাকাডেমিক বিরতি নিয়েছিলেন। পরবর্তীতে মাজহারুল ইসলাম স্নাতকোত্তর সম্পন্ন করলেও আব্দুর রশিদ জিতু নির্ধারিত সময়ের মধ্যে স্নাতকোত্তরের একটি কোর্স সম্পন্ন করতে না পারায় তার শিক্ষাজীবন কার্যত সমাপ্ত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‎মাস্টার্স শেষে হল ছাড়লেন জাকসুর জিএস, আরও সময় চান ভিপি

আপডেট সময় ০৭:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬