ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যাটট্রিক গোলে মেসির বিশ্বকাপ যাত্রা শুরু

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে অভিশাপ কেটেছে আর্জেন্টিনার। ইতিহাস বলে, চ্যাম্পিয়ন হওয়ার পরের বিশ্বকাপে প্রথম ম্যাচে বরাবরই পরাজিত থাকে দলটি। তবে ২০২৬ বিশ্বকাপে সেই ইতিহাস মুছে ফেললেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে আর্জেন্টিনা।

ইতিহাস অনুযায়ী, চ্যাম্পিয়ন হওয়ার পরের বিশ্বকাপে গেলেই প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ে আর্জেন্টিনা। এর আগে যতবারই দলটি বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে পরের আসরে পা রেখেছে, ততবারই প্রথম ম্যাচে অঘটনের শিকার হয়েছে। ১৯৭৮ সালে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। চার বছর পর ১৯৮২ সালে শিরোপা ধরে রাখার মিশনে যায় আর্জেন্টিনা। কিন্তু উদ্বোধনী ম্যাচেই বেলজিয়ামের কাছে ১-০ গোলে পরাজিত হয়।

এরপর ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে দ্বিতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। পরের আসরেও (১৯৯০ ফিফা বিশ্বকাপ) প্রথম ম্যাচেই ক্যামেরুনের কাছে ১-০ গোলে হারে আলবিসেলেস্তেরা। এমনকি ২০২২ সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার যাত্রার প্রথম ম্যাচে সৌদির কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। কিন্তু এবার আর তেমনটি হয়নি।

দীর্ঘদিনের অভিশাপ কাটিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেল গতবারের চ্যাম্পিয়নরা। এর মধ্য দিয়ে পুরোনো বিব্রতকর ইতিহাস মুছে ফেলল লিওনেল মেসি বাহিনী।

নিউজটি শেয়ার করুন

হ্যাটট্রিক গোলে মেসির বিশ্বকাপ যাত্রা শুরু

আপডেট সময় ০৩:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬