ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের মাটিতে ‘আয়রন ডোম’ ইন্টারসেপ্টর বানাবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

প্রতিরক্ষা ও সামরিক অংশীদারিত্বে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে ভারত-ইসরায়েল। এর মাধ্যমে ভারতের মাটিতে অত্যাধুনিক আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টামির (Tamir) ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের একটি উৎপাদন লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন করবে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ঘোষিত বিশেষ কৌশলগত অংশীদারিত্বের আওতায় দুই দেশ এখন প্রতিরক্ষা সহযোগিতার নতুন পর্যায়ে প্রবেশ করছে।

প্রতিবেদনের তথ্য মতে, এই পরিকল্পনার আওতায় ভারতে স্থাপিত উৎপাদন লাইন থেকে শুধু ভারতের জন্য নয় অন্যান্য দেশেও টামির ইন্টারসেপ্টর রপ্তানি করা হবে। এর ফলে উৎপাদন ব্যয় কমবে এবং প্রয়োজনে ইসরায়েলের জন্য অতিরিক্ত উৎপাদন সক্ষমতাও নিশ্চিত হবে। চুক্তিটি বাস্তবায়িত হলে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি আরও গতিশীল হবে এবং প্রতিরক্ষা উৎপাদনে ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী হবে।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাফায়েল এরই মধ্যে টামির ক্ষেপণাস্ত্র যৌথভাবে উৎপাদনের লক্ষ্যে ভারতের কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে। সূত্রগুলোর মতে, এই উদ্যোগটি ভারত ও ইসরায়েলের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা সক্ষমতা (Joint Resilience) গড়ে তোলার বৃহত্তর সমঝোতার অংশ হতে পারে।

সূত্রের দাবি, চূড়ান্ত পর্যায়ে থাকা এই কাঠামোর আওতায় যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, পরবর্তী প্রজন্মের সামরিক প্রযুক্তি উন্নয়ন এবং যুদ্ধ বা জাতীয় নিরাপত্তা সংকটের সময় জরুরি ভিত্তিতে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।

বিশ্বজুড়ে সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা বাড়ছে। বিশ্লেষকদের মতে, ভারতে উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পারলে আন্তর্জাতিক বাজারে ইন্টারসেপ্টর সরবরাহ আরও সহজ করতে পারবে রাফায়েল। এছাড়া প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতাও বাড়বে।

বর্তমানে রাফায়েল উত্তর ইসরায়লের একটি কারখানায় আয়রন ডোমের ইন্টারসেপ্টর তৈরি করে। এছাড়া যুক্তরাষ্ট্রের রেথিয়ন-এর সঙ্গে যৌথভাবে একটি উৎপাদন কেন্দ্রও পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এখান থেকেই মার্কিন মেরিন বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়।

এদিকে, ইসরায়েলের আরেক প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস এরই মধ্যে ভারতে হারমিস-৯০০ ও হারমিস-৪৫০ ড্রোন উৎপাদন করছে।

নিউজটি শেয়ার করুন

ভারতের মাটিতে ‘আয়রন ডোম’ ইন্টারসেপ্টর বানাবে ইসরায়েল

আপডেট সময় ০৯:৫০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬