ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিএনপি নেতার হুমকি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীর বিরুদ্ধে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) হুমকি, অসদাচরণ এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও ঘটনার আইনগত প্রতিকার চেয়ে বাঘাইছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুপ্তশ্রী সাহা। শনিবার (১১ জুলাই) বাঘাইছড়ি থানায় জিডির আবেদন করেন তিনি।
জিডিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর বাঘাইছড়ি উপজেলায় যোগদানের পর থেকেই সরকারি বিভিন্ন প্রকল্পের কাজে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী। সবশেষ গত ২২ জুন দুপুরে তিনি পিআইও কার্যালয়ে গিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও তথ্য দেখতে চান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি তথ্য সরবরাহ করা সম্ভব নয় জানালে তিনি ক্ষুব্ধ হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া অভিযোগে বলা হয়, তিনি অন্য একটি লাইসেন্সের নিরাপত্তা জামানতের অর্থ তার কর্মচারীর কাছে হস্তান্তরের দাবি করেন। নিয়মবহির্ভূত হওয়ায় ওই দাবি মানতে অস্বীকৃতি জানালে পিআইওর সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
জিডিতে আরও উল্লেখ করা হয়, ঘটনার ধারাবাহিকতায় গত ১০ জুলাই কয়েকজন অনুসারী নিয়ে পিআইও কার্যালয়ে এসে বন্যার্তদের জন্য বরাদ্দকৃত ত্রাণসামগ্রী তাদের মাধ্যমে বিতরণের দাবি করা হয়। এতে সম্মতি না দেয়ায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করে তারা কার্যালয় ত্যাগ করেন।
একই দিন সন্ধ্যায় মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে গেলে ‘Humayun Rashid’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভ সম্প্রচার করে তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার নাম উল্লেখ করে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলেও জিডিতে অভিযোগ করা হয়েছে।
পিআইও সুপ্তশ্রী সাহা জানান, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তাদের পরামর্শেই নিজের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে বাঘাইছড়ি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এদিকে অভিযোগের বিষয়ে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী বলেন, “পিআইওর করা অভিযোগ সত্য নয়। রাজনৈতিকভাবে আমার কিছু প্রতিপক্ষ আছে, তারা ষড়যন্ত্র করছে। আমি একজনের বিলের বিষয়ে কথা বলার জন্য তার রুমে যাই, কিন্তু কোনো ধরনের খারাপ আচরণ করিনি।”

নিউজটি শেয়ার করুন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিএনপি নেতার হুমকি

আপডেট সময় ০২:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬