ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
দুটি আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে

এক নজরে ২৯৮ আসনে আ.লীগ প্রার্থীদের চূড়ান্ত তালিকা

নিউজ ডেস্ক:-
  • আপডেট সময় ০৬:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • / ৫১৯ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

রোববার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ২৯৮ আসনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কুষ্টিয়া ২ ও নারায়নগঞ্জ ৫ আসনের চূড়ান্ত প্রার্থীদের নাম আপাতত ঘোষণা করা হয়নি। পরে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট তিন হাজার ৩৬৯ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।

চূড়ান্ত তালিকা দেখে নিন:

2023-AL-Nominated-Candidate-300

নিউজটি শেয়ার করুন

দুটি আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে

এক নজরে ২৯৮ আসনে আ.লীগ প্রার্থীদের চূড়ান্ত তালিকা

আপডেট সময় ০৬:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩