বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ১০:০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার গোয়ায় নিজ বাসভবনে কার্ডিয়াক অ্যারেস্টের পর তার মৃত্যু হয়। জানা গেছে, পাটেকরকে তার বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং চিকিৎসার জন্য দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তাকে ভোর ৫টা ২০ মিনিটে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, তিনি গুরুতর কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।
মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান শেখর সালকার সংবাদ সংস্থা এএনআইকে বলেন, টানা ৪৫ মিনিট সিপিআর দেয়া সত্ত্বেও তাকে পুনরুজ্জীবিত করা সম্ভব হয়নি। একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে।
তার মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে পরিবারের সদস্য ও কর্তৃপক্ষ এখনও বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি।
ভারতের অন্যতম প্রশংসিত অভিনেতা পাটেকর হিন্দি ও মারাঠি সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। কয়েক দশকব্যাপী তার ক্যারিয়ারে তিনি পরিন্দা, ক্রান্তিবীর, আব তক ছাপ্পান এবং ওয়েলকাম-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন।






















