ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবির ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন

যবিপ্রবি প্রতিনিধি:
  • আপডেট সময় ০৬:১৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৫০ বার পড়া হয়েছে

​যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন। আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।

​সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

​অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ড. মো. আবদুল্লাহ আল মামুন অধ্যাপক পদে যোগদান করায় উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারজানা নাসরিন কে ১২/১০/২০২৬ খ্রি. তারিখ হতে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ এর ২৫(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন কে ১৩/১০/২০২৬ খ্রি. তারিখ হতে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য ইংরেজি বিভাগের “বিভাগীয় চেয়ারম্যান” হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যবিপ্রবির ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন

আপডেট সময় ০৬:১৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬