ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবির রসায়ন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি:
  • আপডেট সময় ০৬:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে রসায়ন বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ে এসে নতুন পরিবেশ ও কালচারের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া এবং বিচার-বিবেচনা ও মেধাকে সঠিকভাবে কাজে লাগানো অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “সিনিয়র-জুনিয়রদের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হওয়া উচিত, কিন্তু ভয়ের পরিবেশ বা র‌্যাগিং কোনোভাবেই কাম্য নয়।”
বিশেষ অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “বিশ্ববিদ্যালয় হলো সারা বিশ্বের জ্ঞান ও আলোর বাসস্থান। এখান থেকে ইতিবাচক গুণাবলী গ্রহণ করে নিজেদের সমৃদ্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই মূল লক্ষ্য নয়; প্রকৃত শিক্ষা হলো মানুষের আচরণ ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন। জ্যেষ্ঠ ও কনিষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক স্নেহ, শ্রদ্ধা ও সৌহার্দ্যরে বন্ধন সুদৃঢ় রাখতে হবে।”

অনুষ্ঠানে রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কোরবান আলী, ড. সুমন চন্দ্র মোহন্তসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যবিপ্রবির রসায়ন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬