ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংঘাত তীব্র হওয়ায় ইয়েমেনে ত্রাণ পাচ্ছে না ৮ লাখ মানুষ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ৩৬ বার পড়া হয়েছে

ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ায় আট লাখ মানুষের কাছে জীবন রক্ষাকারী খাদ্যসহায়তা পৌঁছাতে পারছে না জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

সড়ক বন্ধ, যুদ্ধের বিস্তার ও নিরাপত্তাঝুঁকির কারণে দেশটির তাইজ শহরসহ বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ডব্লিউএফপি জানিয়েছে, তাইজ শহরে ছয় লাখের বেশি মানুষের কাছে পৌঁছাতে পারছে না তারা। তাদের মধ্যে দুই লাখের বেশি নারী ও শিশু।

ইয়েমেনের পশ্চিম উপকূলের বিভিন্ন এলাকায় সহায়তা পৌঁছানোর পথ বন্ধ হয়ে যাওয়ায় আরও দুই লাখ মানুষ ত্রাণের আওতার বাইরে রয়েছেন।

এ ছাড়া যুদ্ধের কারণে ইয়েমেনে খাদ্যসংকটও তীব্র হচ্ছে। দেশজুড়ে ১ কোটি ৮০ লাখের বেশি মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছেন। পাঁচ বছরের কম বয়সি ২২ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংঘাত তীব্র হওয়ায় ইয়েমেনে ত্রাণ পাচ্ছে না ৮ লাখ মানুষ

আপডেট সময় ১২:২৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬