ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজা ও ইয়াবা সেবন: মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দুই সভাপতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৪০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে

ফেনীর সোনাগাজীতে মাদক সেবনের অভিযোগে ছাত্রদলের দুই সভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৬ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-সোনাগাজীর বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হান (২৭), বখতারমুন্সি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন রবিন (২২), বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে শেখ ফরিদ (২৯) ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলমপুর এলাকার আব্দুল মোমিন ভূঁইয়ার ছেলে মো. মোকাদ্দেস ভুঁইয়া তারেক (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে তাকিয়া বাজার সিএনজি স্ট্যান্ডের পেছনে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে মামলা করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে শেখ ফরিদের বিরুদ্ধে হত্যা, মাদক ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া তারেক প্রবাসী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিদের কেউ কেউ মাদক সেবনের পাশাপাশি মাদক কারবারের সঙ্গেও জড়িত।

সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সোহাগ নূর বলেন, আটক দুই ছাত্রদল সভাপতি অপরাধী কিনা আমার জানা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছি। উপজেলা কমিটি না থাকায় অনেক কিছুই এখন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন বলেন, অভিযুক্ত ছাত্রদল নেতাদের বিষয়ে তদন্ত করা হবে। যথাযথ প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশিম বলেন, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে মামলা করা হয়েছে। তাদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেস্ট করানো হলে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

গাঁজা ও ইয়াবা সেবন: মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দুই সভাপতি গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬