আবার তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান
- আপডেট সময় ০৭:২০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
যুক্তরাাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধের স্থায়ী সমাধানের জন্য মঙ্গলবার তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর মধ্যস্থতাকারী হিসেবে আলোচনার জন্য তেহরানে এটি তার পঞ্চম সরকারি সফর।
এবার এমন একটি সময় তিনি ইরান সফরে গেছেন, যার একদিন আগে তেহরান সফরে শেষে দেশে ফিরে গেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
সফরকালে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেন। বিদায় নেয়ার আগে, সব সময় ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে গেছেন লাভরভ।
এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে একটি ‘গোপন’ বৈঠক করেছেন বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল একসাথে ইরানে হামলা শুরু করেছিল।
সূত্র : বিবিসি



















