ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলে এসে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনতাই ছাত্রদল নেতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে

কক্সবাজারে রাতের আঁধারে বাড়ি ফেরার পথে এক বিকাশ ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। দুটি মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত ওই ব্যবসায়ীর পথরোধ করে হামলা চালায় এবং সঙ্গে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলেছেন আহত ব্যবসায়ীর স্বজনেরা।

রবিবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ সাঈদ। তিনি কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া বাজারের ‘ছবিঘর’ নামের একটি প্রতিষ্ঠানে বিকাশের ব্যবসা করেন।

আহত সাঈদের খালাতো ভাই হাবিব বলেন, প্রতিদিনের মতো রবিবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাঈদ। পথে মুন্সিপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার যুবক তার পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

হামলার পর রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকা সাঈদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খোরশেদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলেছেন আহত সাঈদের স্বজনেরা। সাঈদের খালাতো ভাই হাবিব দাবি করেন, হামলাকারীদের মধ্যে খোরশেদকে চিনতে পেরেছেন সাঈদ। তার নেতৃত্বেই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে আহত সাঈদ স্বজনদের জানিয়েছেন। তবে অন্য তিন হামলাকারীকে শনাক্ত করতে পারেননি তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা খোরশেদের বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মোটরসাইকেলে এসে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনতাই ছাত্রদল নেতার

আপডেট সময় ১২:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬