ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই কিডনি হারিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নোবিপ্রবি শিক্ষার্থী রহমত উল্যাহ, চিকিৎসায় প্রয়োজন ১৫ লাখ টাকা

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৪:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ৩২ বার পড়া হয়েছে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী রহমত উল্যাহর দুটি কিডনিই বিকল হয়ে গেছে। বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে হাসপাতালে লড়াই করছেন। তাকে বাঁচাতে ও দ্রুত কিডনি প্রতিস্থাপনের জন্য সমাজের বিত্তবান ও বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তার সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা।

পরিবার ও সহপাঠী সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মারাত্মক অসুস্থ অবস্থায় রহমত উল্যাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও কিডনি বায়োপসির মাধ্যমে তার উভয় কিডனி অকার্যকর হওয়ার বিষয়টি ধরা পড়ে। বর্তমানে জীবন বাঁচাতে তাকে সপ্তাহে নিয়মিত দুইবার ডায়ালাইসিস করাতে হচ্ছে। পাশাপাশি রক্তস্বল্পতাজনিত সমস্যা ও অন্যান্য চিকিৎসা কার্যক্রমও চালিয়ে যেতে হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, রহমত উল্যাহকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে অবিলম্বে কিডনি প্রতিস্থাপন অত্যন্ত জরুরি। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই পুরো চিকিৎসা প্রক্রিয়ায় আনুমানিক ১২ থেকে ১৫ লাখ টাকার প্রয়োজন। দরিদ্র পরিবারের পক্ষে এত বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। তাই এই তরুণ শিক্ষার্থীর প্রাণ বাঁচাতে বিশ্ববিদ্যালয় পরিবারসহ দেশের সকল মানবতাবাদী মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

যেভাবে পাঠাবেন সহায়তা:
আপনার সামান্য সহযোগিতা এই শিক্ষার্থীর জীবন বাঁচানোর লড়াইয়ে বড় শক্তি হতে পারে। আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যমগুলো নিচে দেওয়া হলো—
· ব্যাংক হিসাব:
· একাউন্ট নাম: জি এম রাকিবুল ইসলাম
· একাউন্ট নম্বর: ৪৪০৫৭০১০৩২৬৩৭
· ব্যাংক: সোনালী ব্যাংক পিএলসি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
· মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ/রকেট):
· নম্বর: ০১৮২২৭৪৬১৭৫
চিকিৎসাসংক্রান্ত তথ্য যাচাই ও যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নম্বরে: ০১৮২২৭৪৬১৭৫।
সহযোগিতার পাশাপাশি রহমত উল্যাহর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুই কিডনি হারিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নোবিপ্রবি শিক্ষার্থী রহমত উল্যাহ, চিকিৎসায় প্রয়োজন ১৫ লাখ টাকা

আপডেট সময় ০৪:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬