ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইলে নারীদের গোপন ভিডিও ধারণ: স্বেচ্ছাসেবক দলনেতাকে গণধোলাই

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ৩৩ বার পড়া হয়েছে

নারীদের গোপন ভিডিও ধারণ করার অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল শনিবার (৭ নভেম্বর) রাতে বরিশালের উজিরপুর পৌর সদরের চৌরাস্তা টেম্পু স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বায়েজিদ মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উজিরপুর পৌর এলাকার বাসিন্দা বায়েজিদ মিঠু প্রতিবেশী এক নারীর গোপন ভিডিও ধারণের চেষ্টা করলে বিষয়টি ওই নারীর নজরে আসে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বায়েজিদকে আটক করেন।

পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে একাধিক নারীর গোপন ভিডিও সংরক্ষিত থাকার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, নারীর গোপন ভিডিও ধারণের অভিযোগে স্থানীয়রা বায়েজিদ মিঠুকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মোবাইলে নারীদের গোপন ভিডিও ধারণ: স্বেচ্ছাসেবক দলনেতাকে গণধোলাই

আপডেট সময় ০১:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬