ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
‘আমাদের ভয় পাওয়া চলবে না’

মুক্তি পেয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ফিলিস্তিনি সাংবাদিকের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে

ইসরাইলি পুলিশের হেফাজত থেকে পাঁচ দিন পর মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক ও রাজনৈতিক অধিকারকর্মী আবেদ আবু শেহাদেহ। পাঁচ দিন আটক থাকার পর পেতাহ তিকভা পুলিশ স্টেশন থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

মুক্তির পর সংবাদমাধ্যম আরব৪৮-কে দেওয়া সাক্ষাৎকারে আবু শেহাদেহ তার গ্রেপ্তারকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দেন। একই সঙ্গে নিজের কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি।

আবু শেহাদেহ বলেন, ‘আমাদের ভয় পাওয়া চলবে না। আমরা সঠিক পথেই আছি। সবার সমতা ও ন্যায়বিচারের জন্য লড়াই করছি।’

তাকে মুক্ত করতে ভূমিকা রাখায় আন্তর্জাতিক সমর্থক, তার আইনজীবী দল এবং আইনি সহায়তাকারী সংস্থা আদালাহর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

এর আগে গত বুধবার জাফায় আবু শেহাদেহর বাড়িতে অভিযান চালায় ইসরাইলি পুলিশ ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যরা। এ সময় ‘বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের’ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র: আলজাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘আমাদের ভয় পাওয়া চলবে না’

মুক্তি পেয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ফিলিস্তিনি সাংবাদিকের

আপডেট সময় ০৫:২১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬