ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

নিউজ ডেস্ক:-
  • আপডেট সময় ০৫:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • / ৪৭৭ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

খুলনায় দুই নবজাতককে হত্যার পর এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার ১৩নং গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৪০) এবং তার মেয়ে ফাতেমা (৬) ও ১৭ মাস বয়সি ছেলে ওমর।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালের কোনো এক সময় নিজ বাড়িতে ডলি বেগম তার দুই সন্তানকে হত্যা করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।পারিবারিক কলহের কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডুমুরিয়া থানা ওসি সুকান্ত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

আপডেট সময় ০৫:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪