ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন নাগরিকত্ব গ্রহণ করলেন জয়

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / ১৭০ বার পড়া হয়েছে
সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন। এখন থেকে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও নাগরিক হিসেবে বিবেচিত হবেন তিনি।
শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে সজীব ওয়াজেদ জয় দেশটির নাগরিকত্বের জন্য শপথ নেন। এরপর সেখানে তিনি মার্কিন নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেন।

এ সময় পাসপোর্ট পাওয়ারও আবেদন করেন জয়।

ওই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ২২ জন ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। এদের মধ্যে তিনজন ছিলেন বাংলাদেশী, যাদের একজন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের নাম ঘোষণা হওয়ার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি শপথ পাঠ করেন। শপথ অনুষ্ঠানে তিনি একজন আইনজীবীর উপস্থিতিতে অংশগ্রহণ করেন।

সূত্র : নিউজ ২৪

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মার্কিন নাগরিকত্ব গ্রহণ করলেন জয়

আপডেট সময় ১২:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫