- আপডেট সময় ১০:৩৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / ৩৯১ বার পড়া হয়েছে
সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, সমাজে পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে যে সব ভাতা দেওয়া হয় তা সঠিক মানুষের কাছে পৌঁছাতে হবে এবং তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, পিছিয়ে পড়া অসহায় মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। প্রতিষ্ঠানের ব্যবস্থার ত্রুটি সংশোধন করে একটি প্রগতির জায়গায় পৌঁছানো যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রোববার (১ জুন) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ তার অফিস কক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত জুম প্ল্যাটফর্মে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সব বিভাগ এবং জেলা সমূহের উপ-পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠকে তৃণমূল পর্যায়ে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, পিছিয়ে পড়া নারী ও শিশুর অধিকার সুনিশ্চিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
























