ডিএমপি কমিশনারের দুঃখপ্রকাশ, ডিসি মাসুদের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
- আপডেট সময় ১২:১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ৪৩৫ বার পড়া হয়েছে
ঢা্কায় শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের হামলার ঘটনাকে অপ্রীতিকর বলে উল্লেখ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ সময় রমনা জোনের ডিসি মাসুদ আলমের পদত্যাগ দাবি করেন আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে শাহবাগ মোড়ে প্রকৌশল শিক্ষার্থীদের সামনে এসে এ কথা বলেন ডিএমপি কমিশনার।
সাজ্জাত আলী বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে, সেই জন্য আমি ডিএমপির পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, এই ঘটনার জন্য আগামীকাল তদন্ত কমিটি গঠন করে দেব।
তিনি আরও বলেন, রংপুরের ঘটনায় রংপুরের মেট্রোপলিটান পুলিশ কমিশনারের সঙ্গে আমি এখানে আসার আগে কথা বলেছি। সেখানে একটা জিডি হয়েছে। এই জিডির আসামিকে ধরার জন্য উনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে কথা দিয়েছেন, যত দ্রুত সম্ভব সেই আসামিকে উনি ধরে দেবেন।
এ সময় শিক্ষার্থীরা রমনা জোনের ডিসি মাসুদ আলমের পদত্যাগ দাবি করেন।

















