ক্যাম্পের দায়িত্ব পালনকালে মারা গেলেন পুলিশের এসআই
- আপডেট সময় ০৯:৫৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ৬২৩ বার পড়া হয়েছে
জানা যায়, রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস বলেন, হাসপাতালে আসার আগেই আলমগীর হোসেন ভূঁইয়া মারা যান। তার হার্টে সমস্যা ছিলো।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরের দিকে মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা আলমগীর ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। তিনি দুই মেয়ে এবং এক ছেলে সন্তানের জনক।




















