রংপুরে প্রশ্ন ফাঁস চক্রের দুই সদস্য আটক
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৪:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ১৩৯ বার পড়া হয়েছে
রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে শহরের পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকা থেকে তাদের আটক করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বেলা আড়াইটার দিকে তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
সনাতন চক্রবর্তী আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন স্বীকার করেছেন ডিজিটাল ডিভাইস সরবরাহের লক্ষ্যে তারা সেখানে অবস্থান করছিলেন। আমরা তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ সূত্র পাচ্ছি।




















