ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভোটারদের টাকা দেওয়ার “মিথ্যা” অভিযোগ তুলে জামায়াতের প্রচারণায় বিএনপির বাধা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ৯৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুরে ভোটের বিনিময়ে টাকা দেওয়ার অভিযোগ তুলে জামায়াত নেতাদের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় এই ঘটনা ঘটে।

ভূঞাপুর ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক ও জামায়াত নেতা কাজী নূরুল ইসলামসহ দলটির নেতাকর্মীরা ওই এলাকায় তাদের প্রার্থীর জন্য ভোট চাইতে যান। এসময় স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী তাঁদের বাধা দেন বলে অভিযোগ জামায়াত নেতাদের। জামায়াত নেতাদের দাবি, অভিযুক্ত বিএনপি নেতাকর্মীরা জামায়াত নেতাদের বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ তুলে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এসময় তারা ভুক্তভোগীদের মারধর করে গলায় থাকা মাফলার টেনে হিঁচড়ে ফেলে দেয় এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলার সময় তাদের সঙ্গীদের ওপরও আক্রমণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির বলেন, ভোট চাইতে দলের নেতাকর্মীরা অর্জুনা এলাকায় যায়। এসময় বিএনপির নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে টাকা বের করে এ ঘটনা ঘটিয়ে জামায়াতের ওপর দোষ চাপানো হচ্ছে। এই অপপ্রচারের নিন্দা জানাই। এই ঘটনাসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, জামায়াত নেতাদের ব্যাগ সার্স করছেন বিএনপি নেতারা। তবে ব্যাগে কোন টাকা পাওয়া যায়নি। এছাড়া এসময় আওয়ামী লীগকে সাথে নিয়ে প্রচারণা চালানোর অভিযোগ করেন তারা। ব্যাগ সার্স করে সুবিধাজনক কোন প্রমাণ না পাওয়ায় পরবর্তীতে নিজের নিজেদের পকেটের টাকা দেখিয়ে জামায়াত নেতাদের নামে মিথ্যা অভিযোগ তোলা হয় বলে অভিযোগ জামায়াত নেতাদের।

এসময় ভিডিও ধারণ করেন বিএনপি নেতারা। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি পাঁচশ এক হাজার টাকার নোট দেখাচ্ছেন। টাকা দেখিয়ে তারা দাবি করছেন, ভোটের জন্য এই টাকা জামায়াতের নেতাকর্মীরা তাদের বিতরণ করেছেন। পরে এই ঘটনার ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়। তবে এ টাকা জামায়াত নেতা দিয়েছে এমন কোন প্রমান ভিডিওতে পাওয়া যায়নি।

এদিকে ভাইরাল হওয়া এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিকেলে ভূঞাপুর প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির। এ ঘটনায় বিকেলে জামায়াতের নেতাকর্মীরা বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করে দোষীদের শাস্তির দাবি করেছেন।

সংবাদ ২৪৭/ এজে

নিউজটি শেয়ার করুন

ভোটারদের টাকা দেওয়ার “মিথ্যা” অভিযোগ তুলে জামায়াতের প্রচারণায় বিএনপির বাধা

আপডেট সময় ০৮:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬