ক্ষমতায় আসার আগেই বিএনপির তাণ্ডব: দেড় বছরে ২৩১ খুন, ৬৩ ধর্ষণ
- আপডেট সময় ১২:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩২৫ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যূত্থানের পর দেড় বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে হত্যার শিকার হয়েছেন ২৩১ ব্যক্তি। এছাড়া তাদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন ৬৩ জন নারী। বিএনপির অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কিত সংবাদ নথিভুক্তকারী আর্কাইভ প্রতিষ্ঠান “বিএনপিনামা” থেকে এ তথ্য জানা গেছে।
গণঅভ্যূত্থানের পর দেশের বিভিন্ন স্থানে নানামূখী অপরাধে জড়িয়ে পড়ে দলটির নেতাকর্মীরা। দেশের বিভিন্ন স্থানে যে সকল স্থানে আওয়ামীলীগের নেতাকর্মীরা চাঁদাবাজি করতো তার প্রায় সকল স্থানেই এখন চাঁদাবাজি করেন দলটির নেতাকর্মীরা। দেড় বছরে দলটির ২৬৯ টি চাঁদাবাজির ঘটনা এসেছে বিএনপিনামা নামক আর্কাইভ সাইটটিতে।

গণঅভ্যূত্থানের পর ২৩১ খুন, ৬৩ ধর্ষণ ও ২৬৯ চাঁদাবাজি ছাড়াও অন্য অপকর্মের তথ্যও উঠে এসেছে ওয়েবসাইটটির তথ্যে। এছাড়া ৩০৯ টি হামলা / সংঘর্ষ, ৮০টি লুটপাট, ৮৯ টি দখল, ২০ টি ইসলামবিদ্বেষ ছড়ানো, মাদক ৭০, ৭৫ টি অস্ত্র উদ্ধার, ৫৭ টি চুরি-ডাকাতি, ৫০ টি শিক্ষাঙ্গনে সন্ত্রাস, ১৪১ টি লীগ পুনর্বাসন, ১৩ টি মামলা বাণিজ্য, ১৬ টি টেন্ডারবাজি, ৩৫ টি গুজব ও মিথ্যাচার, ৪১ টি নারী নির্যাতন, ৭ টি দুর্নীতি, ২৩ টি হুমকি ও ১২ টি গণতন্ত্রে বাধার ঘটনা স্থান পেয়েছে।
শুধুমাত্র গণমাধ্যমে আসা তথ্যেও ভিত্তিতে এ হিসাব দেয়া হয়েছে বলে জানানো হয়েছে ওয়েবসাইটটিতে। ফলে এ ওয়েবসাইটের হিসাবের থেকে আরো অনেক ঘটনা দৃষ্টির অগোচরে রয়ে গেছে বলে অভিমত বিশেষজ্ঞদের।
এছাড়া নির্বাচনী গণসংযোগে বিএনপির নেতাকর্মীদের দ্বারা মহিলাদের হেনস্তা ও হুমকি দেয়ার মতো প্রায় বিশটি ঘটনার সংবাদ গণমাধ্যমে এসেছে।
গণঅভ্যূত্থানের পর দলটির নেতাকর্মীদের অপ্রীতিকর ঘটনার ফলে ক্রমেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দলটি। দলটির বর্তমান চেয়ারম্যান দেশে আসলে এসব ঘটনা কমে আসবে বলে অনেকেই আশা করলেও তা ঘটেনি। বরং তিনি দেশে আসার পর অনেকক্ষেত্রে অপকর্ম বেড়েছে বলে অভিমত বিশেষজ্ঞদের। অপকর্মের কারন হিসেবে নিজেদেরকে পরবর্তী ক্ষমতাসীন দল হিসেবে মনে করার প্রবণতাকেই দায়ী করছেন তারা।
এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুর্য হৃদম বলেন, “জুলাই পরবর্তী সময়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম যেখানে কোন খুন, ধর্ষণ ও দুর্ণীতি থাকবে না। কিন্তু প্রথম দিন থেকেই বিএনপি জুলাইয়ের আকঙ্খার সাথে বেইমানী করে সবগুলো অপকর্মই সমানতালে করেছে। দুঃখজনক হচ্ছে অন্তর্বর্তী সরকারও বিএনপির এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি। সামনে ক্ষমতায় আসলে বিএনপির এই অপকর্ম সম্ভবত শতগুনে বাড়বে।”
সংবাদ ২৪৭/ এজে








