ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষের পক্ষে প্রচারণায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, এলাকায় ক্ষোভ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৬ বার পড়া হয়েছে

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার অভিযোগ উঠেছে মো. আক্তার হোসেন নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ওই কর্মকর্তার ফেসবুকে এমন প্রচারণার বেশকিছু পোস্ট পেয়েছে সংবাদ ২৪৭। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

মো. আক্তার হোসেন সূবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ওই শিক্ষকের ব্যবহৃত ‘এমডি আক্তার হোসন’ নামে ফেসবুক আইডিতে দেখা যায়, জামায়াতের বিরুদ্ধে বিষোদ্‌গার এবং ধানের শীষে ভোট দেওয়ার ভিডিওসহ বেশ কিছু কনটেন্ট তিনি শেয়ার করেছেন।

স্থানীয়রা জানান, শিক্ষক মো. আক্তার হোসেনকে নোয়াখালী-৪ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহজাহানের পক্ষে এবং জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। এ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী দলের জেলা আমির মো. ইসহাক খন্দকার।

মো. হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, নির্বাচনের দায়িত্বপ্রাপ্তরা যদি কোনো পক্ষের প্রচারণায় থাকেন, তাহলে তাদের থেকে নিরপেক্ষ নির্বাচন কীভাবে আশা করবো। বিষয়টি তদন্ত করে ব্যবস্থার দাবি জানাই।

তবে প্রার্থীর প্রচারণায় যাওয়ার বিষয়টি অস্বীকার করলেও ধানের শীষের পক্ষে ফেসবুক পোস্টের কথা স্বীকার করেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. আক্তার হোসেন।

তিনি বলেন, ‘বিষয়টি আমার ভুল হয়েছে। আমি এজন্য হাজারবার সরি বলছি। আমাকে ক্ষমা করবেন। এখন থেকে এ মুহূর্ত থেকে আমি আর এ ধরনের পোস্ট করবো না।’

সূবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখবো। অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষককে নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কেউ কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবে না। কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ধানের শীষের পক্ষে প্রচারণায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, এলাকায় ক্ষোভ

আপডেট সময় ০৫:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬