যমুনার যাত্রাপথে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর ফের লাঠিচার্জ
- আপডেট সময় ০৮:১৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫২ বার পড়া হয়েছে
শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর ফের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে শাহবাগ থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওয়ানা দিলে পুলিশ লাঠিচার্জ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় আহত একজনকে রিক্সায় করে হাসপাতালে নিতে দেখা যায়।
এর আগে দুপুরে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে রওনা করেন নেতাকর্মীরা। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এসময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এছাড়া আরো শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়।



















