লাইভ প্লাটফর্মে আলোচনার জন্য তারেক রহমানকে আহবান জামায়াত আমিরের
- আপডেট সময় ০৮:৪৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান তারেক রহমানকে একটি প্রকাশ্য প্ল্যাটফর্মে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি নিজস্ব ফেসবুক পেইজে এ আহ্বান জানান।
পোস্টে ডা. শাফিকুর রহমান বলেন, মুক্ত ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শুধুমাত্র বৈধতা অর্জিত হতে পারে এবং জনমতের আস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের বিশ্বাস কায়েম রাখতে সক্ষম হবে না।
ডা. শফিকুর রহমান উল্লেখ করেছেন, ‘জুলাই বিপ্লবের পর আমাদের তরুণদের দেখাতে হবে যে রাজনীতি সভ্য ও সংঘাতহীন হতে পারে। গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে আমরা ভবিষ্যতের প্রশাসনের মানদণ্ড স্থাপন করতে পারি, যা সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ হবে।’
তিনি আরও বলেন, ‘এবার যখন আপনার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে, আমি আপনাকে আমন্ত্রণ জানাই একটি প্রকাশ্য প্ল্যাটফর্মে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার জন্য। সেখানে আমরা আমাদের নির্বাচনী ইশতেহার জাতির সামনে উপস্থাপন করতে পারব এবং জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে।’
ডা. শফিকুর রহমান তার পোস্টে বাংলাদেশের জন্য একটি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘চলুন আমরা সকলে জনগণের ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শনের অঙ্গীকার করি।’
জানা গেছে, এই আহ্বানটি রাজনৈতিক সহযোগিতা, স্বচ্ছতা এবং ভবিষ্যতের নির্বাচনী আচরণে ন্যায্যতার উদাহরণ স্থাপন করার উদ্দেশ্যে করা হয়েছে।



















