‘হাদির লাশ লইয়া যা’ বলে কটাক্ষকারী ‘কনস্টেবল রাশেদ’ সাবেক ছাত্রদলকর্মী
- আপডেট সময় ০১:২২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৯৯ বার পড়া হয়েছে
শাহবাগে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে আন্দোলনকারী ইনকিলাব মঞ্চের কর্মীদের উপর নৃশংস হামলা চালিয়েছে পুলিশ। এসময় এক পুলিশ সদস্য শহীদ হাদীকে কটাক্ষ করে আন্দোলনকারীদের বলেন, “আয় হাদির লাশ লইয়া যা।” শহীদ হাদিকে কটাক্ষকারী এই কনস্টেবল সাবেক ছাত্রদল কর্মী বলে জানা গেছে।
শহীদ হাদিকে কটাক্ষ করা সেই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনরা। এদিকে ওই পুলিশ সদস্যের পরিচয় শনাক্ত করে পোস্ট করেছেন অনেকেই। শহীদ হাদিকে কটাক্ষকারী ওই পুলিশ সদস্যেও নাম রাশেদ কাজী।
তার ফেসবুক একাউন্ট বিশ্লেষণ করে দেখা যায় তিনি সাবেক ছাত্রদলের কর্মী ছিলেন। গত বছরের ১৬ এপ্রিল থেকে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন বলেন ফেসবুকে উল্লেখ রয়েছে। ফেসবুকে ছাত্রদলকে নিয়ে তাকে পোস্ট দিতে দেখা গেছে। এছাড়া ছাত্রদলের সাথে কাটানো সময়গুলোকে সোনালী অতীত উল্লেখ করেও পোস্ট করতে দেখা গেছে সেই অ্যাকাউন্টে।
এদিকে তার ফেসবুক আইডি ভাইরাল হয়ে যাওয়ার পর আইডি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন তিনি।



















