ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি প্রার্থী এ্যানির গাড়ি থেকে ৮০ লাখ টাকা উদ্ধার, পিএস আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৬ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনে ব্যবহৃত একটি গাড়ি থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ব্যক্তিগত সহকারীকে(পিএস) আটক করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আধা ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে তার সহকারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, বিকেলে জেলা সদরের ঝুমুর গোল চত্বর এলাকায় লক্ষীপুর-৩ (সদর) আসনের বিএনপির এমপিপ্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। শ্যামল এ্যানি চৌধুরীর খালাত ভাই। তার গাড়িটি এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন জানান, এ ঘটনায় সহকারীকে আটক করেছে সেনাবাহিনী। একই সঙ্গে আধা ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিএনপি প্রার্থী এ্যানির গাড়ি থেকে ৮০ লাখ টাকা উদ্ধার, পিএস আটক

আপডেট সময় ০৯:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬