ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটকক্ষে টাকা বিতরণ, বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টকে জরিমানা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

ফরিদপুর-৩ আসনে সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে কক্ষের ভেতর ভোটারদের মধ্যে টাকা বিতরণের দায়ে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রের পোলিং এজেন্টকে এই জরিমানা করেন আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সিভিল জজ মো. সালাউদ্দিন।

তিনি বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের ধানের শীষের পোলিং এজেন্ট তানজির ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

আদালত থেকে জানানো হয়, কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামানের অভিযোগের ভিত্তিতে পোলিং এজেন্ট তানজির ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে টাকা দিয়ে নির্ধারিত প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্ররোচিত করার অভিযোগ পাওয়া যায়।

নির্বাচনি আইন-২০২৫ এর ১৩ (চ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় নির্বাচনি আইন ১৯৭২ এর ৯১ (বি)(২) ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘পোলিং এজেন্টের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থীর পোলিং এজেন্ট। পরে প্রশাসনকে জানানো হলে তারা দ্রুত এসে ব্যবস্থা নিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

ভোটকক্ষে টাকা বিতরণ, বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টকে জরিমানা

আপডেট সময় ০৪:০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬