ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১ শিশু নিহত ও আহত ৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৫ বার পড়া হয়েছে
হালুয়াঘাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় ঘটনায় বিএনপি কর্মীর ১ শিশু সন্তান ও অন্য এক ঘটনায় বিএনপির ৩ কর্মী আহতের ঘটনা ঘটেছে।
নিহত শিশু স্বদেশী ইউনিয়নের বাউশা গ্রামের বিএনপির কর্মী দুলাল মিয়ার ছেলে ইমন (১২) ও আহতরা হলো ভূবনকুড়া ইউনিয়নের শ্রমিকদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোশাররফ হোসেন, বিএনপি কর্মী উসমান গণী।
নিহতের পিতা দুলাল মিয়া বলেন, আমাকে একই এলাকার স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের কর্মী আতাহার ধানের শীর্ষের নির্বাচন করতে নিষেধ করার পরেও আমি নির্বাচন করায় শুক্রবার বিকেলে আমার ছেলেকে সুুপারি চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে।
অপরদিকে শুক্রবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থকরা ভূবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা বাজারে বিএপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জনান বিএনপি কর্মীরা। ৩ জনকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
সংবাদ পেয়ে তাৎক্ষনিক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আহতদের দেখতে হাসপাতালে যান। এবং থানায় গিয়ে নিহতের লাশ দেখে তার পরিবারকে শান্তনা প্রদান করেন।
এসময় তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থকরা বিভিন্ন স্থানে বিএনপির অফিস ও কর্মীদের উদ্দেশ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। তিনি অভিলম্বে হামলা কারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস আলম বলেন,পৃথক দুটি ঘটনা নিয়ে আমরা কাজ করছি। আইনগত  ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১ শিশু নিহত ও আহত ৩

আপডেট সময় ১০:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬