বাসার সামনে দাড়িপাল্লার পোস্টার থাকায় নারীসহ পুরো পরিবারকে মারধর
- আপডেট সময় ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে
যশোরে বাসার সামনে দাড়িপাল্লার পোস্টার থাকায় নারীসহ পুরো পরিবারের উপর হমলা করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী তামিম আহমেদ জানায়, তাদের বাড়ির সামনে দাড়িপাল্লার ব্যানার ছিল। শুক্রবার সকালে এসে সেই ব্যানারে আগুন লাগিয়ে দেয় স্থানীয় বিএনপি কর্মী হাসান। পরে সে ঐ গ্যাস লাইটার হাতে করেই ভুক্তভোগীর বাড়ির দিকে যেতে থাকলে তাকে বাধা দেয় বাড়ির মালিক।
তামমি জানায়, এসময় তার চাচাতো ভায়ের সাথে হাসানের বাকবিতন্ডার এক পর্যায়ে তাদের মাঝে ধাক্কাধাক্কি হয়। এসময়, “গায়ে হাত দিলি কেন?” বলে হাসানের চাচা সাগরের নেতৃত্বে ১০/১৫ জন ডেকে আনেলে আবারো বাকবিতণ্ডা হয়। এর মধ্যেই এক মহিলা এসে ভূক্তভোগীর বাড়ির মহিলাদেরকে মারধর করা শুরু করে। তাদের ঠেকাতে গেল পুরুষরাও এসে মহিলাসহ সবার উপরে হামলা শুরু করে। একপর্যায়ে ভুক্তভোগী এক নারী অজ্ঞান হয়ে গেলে তাকে কোলে করে বাড়ি আনা হয়। এসময় মিনহাজ ও হাসান নামের দুই বিএনপিকর্মী বাড়ির মধ্যে চলে আসে আগুন লাগাতে। তবে মহল্লার মানুষ একত্রিত হয়ে যাওয়ায় তারা সফল হতে পারেনি। পরে পুলিশ আসলে, পুলিশ দেখে তারা পালিয়ে যায়।
এরপর থেকে, পরিবারের নারীদের তুলে নেয়া সহ পুরুষদের খুনের হুমকি দিচ্ছেন তারা।
ভুক্তভোগী তামিম বলেন, আমি এবং চাচাতো ভাই জামাতের এজেন্ট ছিলাম ভোট কেন্দ্রে। এবং আমরা দাড়ি পাল্লায় ভোট দিয়েছি এই ক্ষোভেই তারা আমাদের উপর হামলা করেছে।



















